টেলিগ্রামে একাউন্ট খোলা ও নিরাপদভাবে চালানোর টিউটোরিয়াল ভিডিও

আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। কিভাবে টেলিগ্রাম একাউন্ট খুলবেন ও নিরাপদভাবে চালাবেন তারই একটি ভিডিও নিচে দেওয়া হয়েছে। সাথে আরো কয়েকটি বিষয় যোগ করতে চাই যা ভিডিওতে আসে নি। সেটি হচ্ছে-

১। অন্য কারো সিম না পেলে নিজেরই কোন কম ব্যবহারিত সিম দিয়ে একাউন্ট খুলতে পারেন। তাতে তেমন কোন সমস্যা নেই ইনশা আল্লাহ।

২। টেলিগ্রাম অফিশিয়াল অ্যাপ বাদেও আরো কিছু থার্ড পার্টি অ্যাপ আছে যেমন- Plus, TerboTel, Telegraph, Necogram, Nagram, Nicegram, Unigram, Telegram X ইত্যাদি। এগুলোতে আপনার নাম্বার দিয়ে লগিন করে চালাতে পারেন, কারণ যখন নাম আলাদা হয়, তখন এই অ্যাপগুলো আপনার ফোনে নাম সহ খুঁজে পাওয়া কঠিন হয়, তাই কেউ Telegram লিখে সার্চ দিলেও তখন ফোনে পাবে না এই নামে, অন্য কোন নামে থাকলে যে কেউ খুঁজে পাবে না আর।

৩। টেলিগ্রাম একাউন্ট খুলতে হলে প্রথমে অবশ্যই টেলিগ্রাম অফিশিয়াল অ্যাপটিই ইন্সটল করে নিতে হবে। কারণ অফিশিয়াল অ্যাপ ছাড়া অন্য উপরে যে থার্ড পার্টি টেলিগ্রাম অ্যাপগুলোর নাম দিয়েছি সেগুলোর মাধ্যমে নতুন একাউন্ট খোলা যায় না। তবে আগে থেকে খোলা একাউন্ট এ লগিন করে চালানো যাবে। তাই একাউন্ট খোলার কাজ শেষ হলে, উপরের যেকোনো একটি অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে তাতে লগিন করে নিবেন।

৪। অন্য কোন অ্যাপ বা অন্য কোন মোবাইলে আপনার একই টেলিগ্রাম একাউন্ট লগিন করতে সিম এর কোন দরকার নেই। কারণ লগিন কোড আপনার যে অ্যাপ এ বর্তমানে লগিন করা থাকবে সেই অ্যাপ এ যাবে। এবং সাথে আপনি যে ইমেইল দিয়ে একাউন্ট খুলেছিলেন তাতেও যাবে। তাই এক ডিভাইসে লগিন থাকলে আপনি অসংখ্য ডিভাইসে লগিন করতে পারবেন, সিম না থাকলেও।

৫।  আপনি চাইলে আপনার টেলিগ্রাম একাউন্ট এর নাম্বার সেটিংস থেকে পরিবর্তনও করতে পারেন। তাই একটি একাউন্ট আপনার নিজের সিমে খুলে নিলেও পরবর্তীতে আপনি সেটি অন্য কোন নাম্বারে চেঞ্জ করতে পারবেন।

উপরের তথ্যগুলো ভালো করে বুঝতে আগে ভিডিওটি দেখে নিন। ভিডিও- 

শেয়ার: TwitterFacebookLinkedin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *